অর্থনীতি

৬২ হাজার মেট্রিকটন কয়লা নিয়ে পায়রা বন্দরে ভীড়লো সিঙ্গাপুরের পতাকাবাহী মাদার ভ্যাসেল

আনোয়ার হোসেন আনু (পটুয়াখালী প্রতিনিধি): ৬২ হাজার ১০০ মেট্রিকটন কয়লা নিয়ে পটুয়াখালীর পায়রা বন্দরে ভিড়েছে সাড়ে ১৩ মিটার গভীরতার ‘এমভি এমবিএস তাইসি’ নামের একটি মাদার ভ্যাসেল। গতকাল (মঙ্গলবার) রাত আটটায় সিঙ্গাপুরের পতাকাবাহী এ জাহাজটি বন্দরের বর্হিনোঙ্গরে (৫০ কিলোমিটার গভীর সাগরে) এসে পৌছায়। ১৯৯ মিটার দৈর্ঘ্য ও ৩২ মিটার প্রস্থের এ জাহাজটি গত ২৪ অক্টোবর ইন্দোনেশিয়ার তারাহান বন্দর থেকে ছেড়ে আসে। এসব কয়লা পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদনের জ্বালানী হিসেবে ব্যবহৃত হবে।

পায়রা বন্দরের হারবার মাস্টার ক্যাপ্টেন এস.এম শরিফুর রহমান বলেন, গতকাল রাতে মাদার ভ্যাসেলটি নির্বিঘ্নে বন্দরের আউটারে এসে নোঙ্গর করে। আজ (বুধবার) থেকেই পন্য খালাস কার্যক্রম শুরু হবে। অর্ধেকের বেশি পন্য খালাস করে জাহাজটি টার্মিনালে এসে বাকি পন্য খালাস করবে।

তিনি বলেন, এখন থেকে একের পর এক জাহাজ আসতে থাকবে এবং বন্দর দেশের অর্থনীতির উন্নয়নে ভূমিকা রাখবে বলে জানান এই কর্মকর্তা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button