অপরাধ

সাভারে এস আর বি ‘র  সোর্স পরিচয়ে মাদক ব্যবসায়ীর কাছে উৎকোচ আদায়

অপরাধ বিচিত্রা:  ঢাকার আশুলিয়ার পল্লীবিদ্যুৎ ডেন্ডাবর এলাকায় খোকন নামের এক মাদক কারবারিকে ধরে  ৭০ হাজার টাকা  উৎকোচ নেওয়ার অভিযোগ উঠেছে এস আর বি-৪-এর সোর্স পরিচয়ধারী তিনজন ব্যক্তির বিরুদ্ধে।  তাঁরা হলেন জনি,জাহিদ ও রুবেল।

অনুসন্ধানে জানা যায় , প্রায় এক মাস আগে ডেন্ডাবর এলাকায়  চিহ্নিত হিরোইন ব্যবসায়ী খোকনকে এস আর বি ও সোর্স পরিচয়ে আটক  করেন কয়েকজন ব্যক্তি  এসময়  তার কাছে থাকা  ১৩ পুড়িয়া হিরোইন ও ৭০ হাজার টাকা নিয়ে যান তারা।

স্থানীয় কয়েকজন প্রত্যক্ষদর্শীর দাবি, খোকন দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাঁকে বিভিন্ন সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আটক করলেও পরে অর্থের বিনিময়ে ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ তাঁদের। নাম প্রকাশ না করার শর্তে তাঁদের কয়েকজন জানান, প্রায় এক মাস আগেও সিভিল পোশাকে অভিযান চালিয়ে খোকনকে আটক করা হয় এবং পরে ৭০ হাজার টাকার বিনিময়ে ছেড়ে দেওয়া হয় বলে তাঁরা জানতে পেরেছেন।

অভিযোগ রয়েছে, ওই অর্থ লেনদেনে পল্লীবিদ্যুৎ এলাকার কথিত শীর্ষ সন্ত্রাসীর অনুসারীরা সংযুক্ত ছিলেন ।

আটকের  সময় আশুলিয়া থানা পুলিশের  এক সোর্সও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। নাম-পরিচয় গোপন রাখার শর্তে ঘটনার বর্ণনা দিয়েছেন ওই সোর্স বলেন, সেদিন  জাহিদ জনি,রুবেল মাদক কারবারি  খোকনকে হেরোইনসহ ধরেন। , খোকনকে ধরার পর তার নিজ বাড়ির  একটি কক্ষে নিয়ে যান । এবং  তাঁর লোকজনের সঙ্গে কথা বলেন। পরে খোকনকে ছেড়ে দেওয়া হয়। এরপর জানতে পারি,  খোকনকে  ৭০ হাজার টাকার বিনিময়ে ছেড়ে দিয়েছেন তারা।

ওই সোর্সের দাবি, অভিযানের সময় খোকনের কাছ থেকে ১৩ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়েছিল। তবে সেই উদ্ধার করা হিরোইন জব্দের নামে  সাথে করে নিয়ে যান তারা ।

তথ্য সূত্রে আরও জানা যায়, সাভার ও আশুলিয়ায়  প্রায় সময়  সিভিল পোশাকের এস আর বি কিংবা এস আর বি এর সোর্স পরিচয়ে  অভিযান চালিয়ে মাদক কারবারিদের আটক করে অর্থের বিনিময়ে ছেড়ে দেন এবং তাঁদের কাছ থেকে মাসিক উৎকোচ নেওয়ারও একাধিক অভিযোগ রয়েছে ওই তিনজন ব্যক্তির বিরুদ্ধে।

এস আর বি কিংবা সোর্স পরিচয় দিয়ে  মাদকবিরোধী অভিযান চালানো এবং  উদ্ধার করা মাদক যথাযথভাবে জব্দ করা এবং অর্থের বিনিময়ে কোনো ব্যক্তিকে ছেড়ে দেওয়া কিংবা জব্দ করা মাদক আত্মসাত করা হলে এটা গুরুতর অপরাধ।

এবিষয়ে এস আর বি -৪-এর কমান্ডারের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি মোবাইল ফোনটি রিসিভ করেননি। এবং সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপে ক্ষুদে বার্তা পাঠালেও তার কোন প্রতি উত্তর   পাওয়া যায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button