সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’: নাগরিকদের অভিযোগ শুনে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ

মুহাম্মদ জুবাইর : চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনারের উদ্যোগে অনুষ্ঠিত ‘ওপেন হাউজ ডে’-তে নগরবাসীর বিভিন্ন অভিযোগ, সমস্যা ও প্রত্যাশার কথা শুনেছেন পুলিশ কমিশনার হাসান মোঃ শওকত আলী।
মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত দামপাড়া পুলিশ লাইন্সের সম্মেলন কক্ষে পূর্বঘোষিত এ ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সেবা প্রত্যাশী নগরবাসী সরাসরি পুলিশ কমিশনারের কাছে তাঁদের বিভিন্ন অভিযোগ ও সমস্যার কথা তুলে ধরেন। কমিশনার মনোযোগ সহকারে তাঁদের বক্তব্য শোনেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিযোগগুলোর বিষয়ে তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
এ সময় উপস্থিত কয়েকজন সেবা প্রত্যাশী তাৎক্ষণিকভাবে তাঁদের সমস্যার সমাধান পেয়ে পুলিশ কমিশনারকে ধন্যবাদ জানান এবং সন্তুষ্টি প্রকাশ করেন।
ওপেন হাউজ ডে-তে উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) জনাব মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত জনাব শেখ শরীফুল ইসলাম এবং উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত জনাব নেছার উদ্দিন আহম্মেদ, পিপিএম।
এ ছাড়া সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা এবং সেবা প্রত্যাশী সম্মানিত নগরবাসী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
নাগরিকদের সরাসরি অভিযোগ ও সমস্যা শুনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের এ উদ্যোগের মাধ্যমে পুলিশি সেবা আরও সহজলভ্য করার সুযোগ তৈরি হয়েছে।



