রাজনীতি

খালেদা জিয়ার তিন আসনে বিকল্প মনোনয়নপ্রাপ্তরাই বিএনপির প্রার্থী:সালাহউদ্দিন

নিজস্ব প্রতিবেদকঃ প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মনোনীত তিনটি আসনে তার বিকল্প হিসেবে যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তারাই দলের প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।এ সময় তিনি বলেন,বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতীয় সংসদ নির্বাচন স্থগিত বা পেছানোর কোনো সুযোগ নেই। কারণ আইনে এ ধরনের বিধান নেই।

তিনি বলেন, বাছাই ও প্রতীক বরাদ্দের পর এ ধরনের ঘটনা ঘটলে আইনগত জটিলতার কারণে নির্বাচন স্থগিতের প্রশ্ন আসতে পারত। কিন্তু এখন সে পরিস্থিতি নেই। বাছাইয়ের আগেই তিনি মারা গেছেন। আইনগতভাবে তিনি আর লিগ্যাল এন্টিটি হিসেবে বিদ্যমান নেই। ফলে তার মনোনয়নপত্র বাছাইয়ে টিকবে না। সে ক্ষেত্রে বিকল্প প্রার্থীদের মনোনয়ন বৈধ থাকলে তারাই প্রার্থী থাকবেন।

তিনি আরও বলেন, নির্বাচন স্থগিত বা বাতিলের কোনো বিধান নেই। সাধারণত মনোনয়ন বৈধতা যাচাই এবং প্রতীক বরাদ্দের পর প্রার্থী মারা গেলে আইনগত জটিলতা তৈরি হয়। কিন্তু এই পরিস্থিতিতে তা প্রযোজ্য নয়।

জানা যায়, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ফেনী ১, বগুড়া ৭ এবং দিনাজপুর ৩ আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার কথা ছিল। তার অসুস্থতার কারণে এসব আসনে বিকল্প প্রার্থী হিসেবে মনোনীত করা হয় রফিকুল আলম মজনু, মোরশেদ আলম এবং সৈয়দ জাহাঙ্গীর আলমকে। খালেদা জিয়ার মৃত্যুতে এখন তারাই বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন।

এ সময় দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মানসিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে সালাহউদ্দিন আহমদ বলেন, তিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। তাকে শক্ত মনোবলের অধিকারী হতে হবে। যত শোকই থাকুক,জাতির স্বার্থে তাকে দৃঢ় থাকতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button