চট্টগ্রামনির্বাচনরাজনীতি

চট্টগ্রাম ১০ পূর্ব বাকলিয়ায় উঠান বৈঠকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান ডা.ফজলুল হক

মুহাম্মদ জুবাইর

চট্টগ্রাম ১০ আসনের ১৮ নম্বর পূর্ব বাকলিয়া ওয়ার্ডে শনিবার বিকেলে অনুষ্ঠিত উঠান বৈঠকে ডা.একেএম ফজলুল হক প্রধান অতিথির বক্তৃতায় জনগণকে ইনসাফভিত্তিক ও শোষণমুক্ত নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।তিনি বলেন,দীর্ঘদিন ধরে দেশের মানুষ বৈষম্য, দুর্নীতি ও দুঃশাসনের শিকার হয়ে আসছে।সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য ইনসাফের রাজনীতি প্রতিষ্ঠা জরুরি।দাঁড়িপাল্লা প্রতীক সেই ন্যায়বিচার ও মানবিক বাংলাদেশ গঠনের প্রতীক হিসেবে জনগণের সামনে এসেছে।

ডা.ফজলুল হক আরও বলেন, দেশের সকল সমস্যা সমাধান করতে সৎ ও যোগ্য নেতৃত্ব প্রয়োজন।জনগণ যদি তাদের ভোটের মাধ্যমে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করে,তাহলে শোষণ,দুর্নীতি ও অবিচার দূর করা সম্ভব হবে।তিনি বৈঠকে উপস্থিত জনসাধারণকে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে সক্রিয়ভাবে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানান।

উঠান বৈঠকে এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়ন প্রকল্প এবং জনস্বার্থ সংক্রান্ত বিষয় নিয়ে বিশদ আলোচনা হয়। স্থানীয় নেতৃবৃন্দ,বাকলিয়া থানা আমীর সুলতান আহমদ, সেক্রেটারি নুর আহমদ,ওয়ার্ড পর্যায়ের কর্মী ও সমর্থকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।বৈঠকটি স্থানীয় জনগণের অংশগ্রহণে গণতান্ত্রিক মনোভাব বৃদ্ধিতে সহায়ক হিসেবে মূল্যায়িত হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button