ফরিদপুররাজনীতি

আবু হোসেন তালুকদারের মৃত্যুতে ফরিদপুর জেলা ও আলফাডাঙ্গা পৌর এনসিপির পক্ষ থেকে শোক প্রকাশ

আলফাডাঙ্গা উপজেলা প্রতিনিধি :

আলফাডাঙ্গা পৌরসভাধীন নওয়াপাড়া গ্রামের বাসিন্দা সমাজপতি ও রাজনৈতিক নেতা এবং মুক্তিযোদ্ধা কাউন্সিল আলফাডাঙ্গা উপজেলা কমান্ডের সাবেক কমান্ডার আবু হোসেন তালুকদারের মৃত্যুতে ফরিদপুর জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক ও আলফাডাঙ্গা পৌর শাখার প্রধান সমন্বয়ক আরিফুজ্জামান হেলাল।

শোকবার্তায় তিনি বলেন, সজ্জন ব্যক্তি শ্রদ্ধেয় আবু হোসেন তালুকদারের মৃত্যুতে আমরা শোকাহত। দয়াময় অতী দয়াশীল ক্ষমাশীল মহান আল্লাহ সুবহানাহু ওয়াতাআ’লার নিকট মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি। উল্লেখ্য, আবু হোসেন তালুকদার এবং আরিফুজ্জামান হেলাল একই গ্রামের বাসিন্দা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button