নির্বাচনরাজনীতি

শেরপুরে জামায়াত নেতা হত্যায় প্রধান আসামিসহ ৪০ জনকে হাইকোর্টের আগাম জামিন

নিজস্ব প্রতিবেদকঃ মাওলানা রেজাউল করিম হত্যায় ৬ সপ্তাহের জন্য জামিন,আরও শতাধিক অজ্ঞাতনামা আসামি অন্তর্ভুক্ত

শেরপুরের শ্রীবরদীর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যা মামলায় প্রধান আসামি শেরপুর-৩ আসনের বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেলসহ ৪০ জনকে হাইকোর্ট আগাম জামিন দিয়েছে। জামিনের মেয়াদ নির্ধারণ করা হয়েছে ৬ সপ্তাহ।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিচারপতি কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি ফয়সাল হাসান আরিফের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।আসামিদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

পুলিশ ও নিহত জামায়াত নেতার পরিবার সূত্রে জানা যায়, ২৮ জানুয়ারি ঝিনাইগাতী উপজেলায় নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে চেয়ার নিয়ে বিরোধের সময় জামায়াত ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন মাওলানা রেজাউল করিম। পরে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

এই ঘটনায় নিহতের স্ত্রী মোছা. মার্জিয়া ঝিনাইগাতী থানায় মামলা দায়ের করেন। মামলায় ২৩৪ জনকে নামীয় আসামি করা হয়েছে এবং আরও ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

হাইকোর্টের জামিনের ফলে প্রধান আসামি মাহমুদুল হক রুবেলসহ ৪০ জন আইনগতভাবে সাময়িকভাবে মুক্ত থাকলেও মামলার কার্যক্রম অব্যাহত থাকবে।

স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করেছেন, নির্বাচনী সময়ে রাজনৈতিক উত্তেজনা ও সংঘর্ষের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের সজাগ দৃষ্টি প্রয়োজন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button