
আরিফুজ্জামান হেলাল
আসন্ন নির্বাচনে ফরিদপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান এর মনোনয়নের বৈধতা সংক্রান্ত আদেশ স্থগিত করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একইসঙ্গে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিলেরও অনুমতি দেওয়া হয়েছে।
১ ফেব্রুয়ারী (রোববার) আপিল বিভাগ এই আদেশ দেন। আদেশের ফলে আরিফুর রহমান নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না, বলে জানিয়েছেন ব্যারিস্টার শাহরিয়ার কবির। ব্যারিস্টার শাহরিয়ার বলেন, আরিফুর রহমান এর মনোনয়ন বৈধ করার আদেশ স্থগিত হয়ে গেছে। এখন আর তার নির্বাচন করার সুযোগ নেই।
ফরিদপুরের রিটার্নিং অফিসার আরিফুর রহমান এর মনোনয়ন বাতিল ঘোষণা করেছিলেন। বাতিল আদেশের বিরুদ্ধে তিনি নির্বাচন কমিশনে আপিল করেন। শুনানি শেষে নির্বাচন কমিশন দোলনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছিল। বৈধ ঘোষণার বিরুদ্ধে হাইকোর্টে রিট করা হয়। রিটের ফলে আপিল বিভাগ তার মনোনয়নের বৈধতা সংক্রান্ত আদেশ স্থগিত করায় তার আর নির্বাচনে অংশ করার সুযোগ থাকল না।
আওয়ামীলীগের ফরিদপুর জেলা কমিটির সদস্য ও কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আরিফুর রহমান গত সংসদ নির্বাচনেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেন। তিনি আওয়ামী লীগের প্রভাবশালী মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন।
যে কারণে প্রার্থীতা বাতিল
ভোটার তালিকার (১℅) একভাগ ভোটারের সমর্থনে দুইজন ভোটারের স্বাক্ষর জালিয়াতি করায় প্রার্থীতা বাতিল করেছিল রিটার্নিং কর্মকর্তা।
জালিয়াতির ধরণ কামারগ্রাম ও বাজড়া গ্রামের যে দুইজন ভোটারের নামে স্বাক্ষর দেখানো হয়েছে তারা অবগত নয় বলে উক্ত বিষয়ের তদন্ত কর্মকর্তা সহকারী কমিশনার ভূমি (এসি-ল্যান্ড) এর নিকট স্বাক্ষী দিয়েছিল।



