চাঁদপুররাজনীতি

সুস্থ হয়ে বাড়ি ফিরলেন সাবেক ৮ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি সিরাজ পাটওয়ারী—খোঁজখবর নিতে গেলেন এম. এ. হান্নান।

মোঃ রাজন পাটওয়ারী, চাঁদপুর প্রতিনিধি:

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ১৫ নং রূপসা উত্তর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি সিরাজ পাটওয়ারী সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হন। গুরুতর অবস্থায় তাকে ঢাকার ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে টানা প্রায় ১৫ দিন চিকিৎসা শেষে তিনি সুস্থ হয়ে নিজ বাড়িতে ফিরে আসেন।

সিরাজ পাটওয়ারীর সুস্থতা ও খোঁজখবর নিতে তার বাড়িতে যান চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের চিংড়ি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এম.এ. হান্নান। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মঞ্জিল হোসেন, চাঁদপুর জেলা সাবেক ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি মুকুল পাটওয়ারী, ১৫ নং রূপসা উত্তর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন, ফরিদগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সভাপতি আমজাদ হোসেন শিপন, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, পৌর যুবদলের সাবেক সভাপতি ইমান হোসেন পাটওয়ারী, ফরিদগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র জাকির হোসেন গাজী, ৮ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য লিটন মেম্বার সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

এ উপলক্ষে সিরাজ পাটওয়ারীর নেতৃত্বে ৮ নং ওয়ার্ডের বরকন্দাজ বাড়িতে এক উঠান বৈঠকের আয়োজন করা হয়। উঠান বৈঠকে এলাকার সাধারণ জনগণসহ দুই শতাধিক নারী উপস্থিত ছিলেন।

উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এম.এ. হান্নান বলেন,
“আমি যতদিন বেঁচে থাকব, ততদিন ফরিদগঞ্জের গরিব-দুঃখী মানুষের পাশে থাকব। ফরিদগঞ্জের মানুষ আমাকে সব সময় কাছে পাবে।”
তিনি আরও বলেন,

“আপনারা যাচাই-বাছাই করে, ভালো মানুষকে ভোট দেবেন। আমার প্রতীক চিংড়ি মার্কা—যাকে সব সময় কাছে পাবেন, যিনি মানুষের সুখ-দুঃখে পাশে থাকবেন, তাকেই আপনারা ভোট দেবেন। এই চিংড়ি মার্কায় আপনাদের ভোট ও দোয়া চাই।”

বক্তব্য শেষে তিনি সিরাজ পাটওয়ারীর দ্রুত আরোগ্য কামনা করেন ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button