প্রশাসনরাজনীতি

দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চাইলেন চসিক মেয়র

মুহাম্মদ জুবাইর

চট্টগ্রাম সিটি করপোরেশন-এর চসিক
মেয়র শাহাদাত হোসেন দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানিয়েছেন।রোববার নগরের টাইগারপাসে করপোরেশনের অস্থায়ী প্রধান কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশন-এর পর্যবেক্ষক সুজান জিন্ডেল ও মো. মাসুক হায়দারের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

স্থানীয় নির্বাচন প্রসঙ্গে মেয়র বলেন,বর্তমানে সারা দেশে তিনিই একমাত্র নির্বাচিত মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন।২০২১ সালের সিটি করপোরেশন নির্বাচনে জালিয়াতির মাধ্যমে তাকে হারিয়ে দেওয়া হয়েছিল। পরবর্তীতে আদালতের রায়ে তিনি মেয়র হিসেবে দায়িত্ব পান। অন্যান্য সিটি করপোরেশনে নির্বাচিত জনপ্রতিনিধিরা দায়িত্বে নেই, প্রশাসকের মাধ্যমে সেগুলো পরিচালিত হচ্ছে। এতে স্থানীয় পর্যায়ে উন্নয়ন কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

শাহাদাত হোসেন বলেন,তার সঙ্গে ৪১ জন সাধারণ কাউন্সিলর ও ১৪ জন সংরক্ষিত নারী কাউন্সিলর থাকার কথা। কিন্তু কাউন্সিলর না থাকায় এত বড় শহরে সেবা প্রদান অত্যন্ত চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে।একই দিনে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটতে হচ্ছে।

তাই চট্টগ্রামসহ অন্যান্য সিটি করপোরেশনে দ্রুত নির্বাচন আয়োজনের প্রয়োজন রয়েছে বলে তিনি মনে করেন। তিনি আরও বলেন, বিএনপি সরকারের উন্নয়ন মিশন ও ভিশন বাস্তবায়নে স্থানীয় জনপ্রতিনিধিদের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

সভায় প্রতিনিধি দলের সদস্যরা সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কথা বলেন। তারা জানান,বাংলাদেশের জাতীয় আইনি কাঠামো ও আন্তর্জাতিক-আঞ্চলিক গণতান্ত্রিক মানদণ্ডের ভিত্তিতে সংসদীয় নির্বাচনের মূল্যায়ন করা হয়েছে। শনিবার ঢাকায় মিশনের প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।পুরো নির্বাচনী প্রক্রিয়া শেষ হলে সংশ্লিষ্ট অংশীজনদের কাছে একটি বিস্তারিত চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হবে। এতে ভবিষ্যৎ নির্বাচনী ব্যবস্থার উন্নয়নে প্রয়োজনীয় সুপারিশ অন্তর্ভুক্ত থাকবে এবং তা মিশনের ওয়েবসাইটেও প্রকাশ করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button