রমজান ২০২৬ উপলক্ষে সিএমপি’র মতবিনিময় সভা, নিরাপত্তায় কঠোর অবস্থান

মুহাম্মদ জুবাইর
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকাল ৩:০০ ঘটিকায় দামপাড়া পুলিশ লাইন্সে অবস্থিত মাল্টিপারপাস শেডে আসন্ন পবিত্র মাহে রমজান ২০২৬ উপলক্ষে বিভিন্ন সংস্থার সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার জনাব হাসিব আজিজ, বিপিএম।
সভায় কমিশনার মহোদয় পবিত্র মাহে রমজান শান্তিপূর্ণ ও নিরাপদভাবে উদযাপনের লক্ষ্যে সুনির্দিষ্ট বিষয়গুলোর উপর আলোকপাত করেন।তিনি ব্যবসায় সংগঠন ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের বক্তব্য মনোযোগ সহকারে শুনে সব ধরনের পুলিশি সহায়তা প্রদানের আশ্বাস দেন। রমজানকে সামনে রেখে চাঁদাবাজি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে সিএমপি কঠোর অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।
বিপণি বিতান ও ব্যবসায়ী প্রতিনিধিদের উদ্দেশে অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) বলেন, যানজট নিরসনে অতিরিক্ত ট্রাফিক পুলিশ মোতায়েন করা হবে। ফুটপাত দখলমুক্ত রাখা এবং পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করেন। প্রতিটি শপিংমলের সামনে ও আশেপাশে স্বেচ্ছাসেবক মোতায়েনেরও আহ্বান জানানো হয়।
সভায় উপস্থিত ছিলেন সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বে (অর্থ ও প্রশাসন) ওয়াহিদুল হক চৌধুরী; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ; উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নোতি প্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ, পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত)সহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিগণ।



