আইন-শৃঙ্খলা

কর্ণফুলীতে হত্যা মামলার আসামী বিয়েতে দেশে এসে ফের বিদেশ যাওয়ার প্রস্তুতি, পুলিশের জালে ধরা

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের কর্ণফুলীতে হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি এস এম আশরাফুল আলম সুমনকে গ্রেপ্তার করেছে কর্ণফুলী থানা পুলিশ। মীরসরাইয়ের বাবৈয়ারহাট এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সুমন কর্ণফুলী উপজেলার ৬ নম্বর ওয়ার্ডের শাহমীরপুর এলাকার জমাদারপাড়ার বাসিন্দা। তিনি শামসুল আলম ও ফরিদা ইয়াছিমনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৬ সেপ্টেম্বর শাহমীরপুরের জমাদারপাড়ায় মো. রশিদ সাগর হত্যা মামলায় সুমন ৬ নম্বর আসামি ছিলেন। কর্ণফুলী থানার মামলা নম্বর ০২ (৯) ২০১৮। ওই মামলায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। সাজা হওয়ার পর থেকে তিনি পলাতক ছিলেন।

কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর আহমদের নির্দেশনায়, পরিদর্শক (তদন্ত) ও সেকেন্ড অফিসারের সহযোগিতায় এএসআই শাকিল আহমেদ ও এএসআই নুরুল আমিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। অভিযানে মীরসরাইয়ের বাবৈয়ারহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে আরও জানা গেছে, গত ১৬ নভেম্বর ছোট ভাইয়ের বিয়েতে অংশ নিতে সুমন দেশে আসেন। পরে বিদেশে যাওয়ার প্রস্তুতি নেওয়ার সময় পুলিশের অভিযানে গ্রেপ্তার হন। কর্ণফুলী থানা পুলিশ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এই পলাতক আসামিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button