পাঁচলাইশে ১২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

মুহাম্মদ জুবাইর
চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ এলাকায় অভিযান চালিয়ে ১২০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, পাঁচলাইশ মডেল থানা-র এসআই মোঃ মারুফ বিন আব্দুল্লাহ সঙ্গীয় ফোর্সসহ ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ইং. রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানাধীন বন গবেষণাগারের রেলগেট সংলগ্ন মফিজের রিকশার গ্যারেজে অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে সাগর সর্দার (২৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তার হেফাজত থেকে ১২০০ (এক হাজার দুইশত) পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পাঁচলাইশ মডেল থানায় মামলা নং-১৭, তারিখ: ২৭/০২/২০২৬ ইং. ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণির ১০(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে। পরবর্তীতে তাকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে।



