আইন-শৃঙ্খলাপ্রশাসন

ফরিদগঞ্জে সরকারি রাস্তায় ইটের সলিং করতে বাধা, প্রতিবাদ করায় বহিরাগত এনে হামলা, থানায় অভিযোগ

নিজিস্ব প্রতিনিধিঃ চাঁদপুরের ফরিদগঞ্জে স্থানীয় ইউনিয়ন পরিষদের প্রকল্পের আওতায় সরকারি রাস্তায় ইটের সলিং করতে গেলে বাধা দেওয়ায় বহিরাগত এনে হামলার অভিযোগ উঠেছে স্থানীয় শাহীনুর আক্তার বেবী(৪৫) নামে এক মহিলার বিরুদ্ধে। এতে এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়।
এ ঘটনায় একই এলাকার মোঃ ইব্রাহিম মোল্লা(৫৫) বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সোমবার (০৪ মার্চ) রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে উপজেলার রুপসা(উঃ) ইউনিয়নের গাব্দেরগাঁও মোল্লা বাড়ি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

এদিকে অভিযুক্ত ওই মহিলা আগে থেকেই সরকারি রাস্তা নিজের বলে দখল করে মানুষের চলাচলে প্রতিবন্ধকতা তৈরী করতেন বলে এলাকাবাসীর অভিযোগ রয়েছে ।
স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায় , দীর্ঘ দিন ধরে মোল্লা বাড়ি মসজিদ থেকে কবির মাস্টারের বাড়ি পর্যন্ত সরকারি রাস্তায় চলাচল করে আসছেন ওই এলাকার মানুষ। মঙ্গলবার হঠাৎ করে ওই রাস্তায় ইউনিয়ন পরিষদের মাধ্যমে ইটের সলিং এর কাজ শুরু হয়। এ সময় স্থানীয় শাহীনুর আক্তার বেবী (৪৫) বাধা দিতে গেলে প্রতিবাদ করেন এলাকাবাসী। তারপরেই বহিরাগত জাহিদুল ইসলাম জিয়া (১৮), কাদির (১৮), জহির(১৮), সজিব (১৮), রাকিব(১৮), মানিক( ১৮), সজিব(১৮) সহ প্রায় ২০ থেকে ৩০ জন যুবক এনে সন্ত্রাসী কায়দায় হামলা করেন এলাকাবাসীর ওপর । এতে কয়েকজন চরম আহত ও জখমের শিকার হন। আহতদের মধ্যে মোল্লা বাড়ির ইব্রাহিম মোল্লার ছেলে সৌরভ(৩০) চরম জখমের শিকার হলে হসপিটালে নেয়া হয়। পরক্ষণেই এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে বহিরাগতদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। চলতে থাকে ধাওয়া-পাল্টা দাওয়া। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসলে পরিস্থিতি শান্ত হয়। এরমধ্যে জাহিদুল ইসলাম জিয়া(২১) নামে ১জনকে আটক করে পুলিশের হাতে সৌপর্দ করেন জনতা।

এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, আমরা দীর্ঘদিন ধরে এ রাস্তা ব্যবহার করে আসছি। অভিযুক্ত মোল্লা বাড়ির মৃত আব্দুল মান্নানের স্ত্রী বেবি এ রাস্তা দখল করার পাঁয়তারা করে আসছে। সরকারি রাস্তা সলিং কাজে বাধা সৃষ্টি করলে আমরা প্রতিবাদ করায় বহিরাগত এনে আমাদের ওপর হামলা করে। আমরাও জনগণের চলাচলের রাস্তা দখলমুক্ত করতে প্রতিরোধ গড়ে তুলি। একজনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছি। বহিরাগত যাদেরকে আনা হয়েছে এদের মধ্যে অনেকেই উঠতি বয়সের। কিশোর গ্যাং স্টাইলে ঐদিন এরা হামলা করে।
সরকারি রাস্তায় বাধা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এটাই প্রশাসনের কাছে আমাদের আবেদন।
এলাকাবাসীর মধ্যে আহত সৌরভ জানান, অভিযুক্ত বেবি ও বেবীর ভাই জহিরের নেতৃত্বে এ হামলা হয়েছে। আমি প্রশাসনের কাছে উপযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

ইউপি চেয়ারম্যান জহিরুল ইসলাম জানান, আমার কাছে এ বিষয়ে এখন পর্যন্ত কেউ অভিযোগ নিয়ে আসেন নাই। যেহেতু এটা সরকারি রাস্তা উন্নয়নমূলক কাজ যেমন রাস্তায় সলিং হবে একসময় পিচ ঢালাই হবে এসব কাজে কেউ বাধা দিতে পারে না।

চাঁদপুরের ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন জানান, আমি ঐদিন ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি একজনকে আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ চলছে ।লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button