প্রশাসন

সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’, নগরবাসীর অভিযোগ শুনে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ

মুহাম্মদ জুবাইর: চট্টগ্রাম নগরবাসীর বিভিন্ন অভিযোগ, সমস্যা ও সেবাপ্রাপ্তির বিষয়ে সরাসরি কথা শুনতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনারের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘ওপেন হাউজ ডে’। এতে সেবাপ্রত্যাশীদের বিভিন্ন অভিযোগ মনোযোগ দিয়ে শোনেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী। পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত নগরের দামপাড়া পুলিশ লাইন্সের সম্মেলন কক্ষে পূর্বঘোষিত এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় নগরবাসী তাঁদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ সরাসরি পুলিশ কমিশনারের কাছে তুলে ধরেন। কমিশনার মনোযোগ সহকারে সবার বক্তব্য শোনেন এবং অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। কয়েকজন সেবাপ্রত্যাশী তাৎক্ষণিক সমাধান পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন এবং পুলিশ কমিশনারকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ।

এ ছাড়া উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. হাবিবুর রহমান প্রাং, উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শেখ শরীফুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ পিপিএমসহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সেবাপ্রত্যাশী নগরবাসী।

নগরবাসীর অভিযোগ সরাসরি শুনে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়ার মাধ্যমে পুলিশের সঙ্গে সাধারণ মানুষের যোগাযোগ ও জনসেবামূলক কার্যক্রম আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button