প্রশাসন

সিএমপিতে মানসিক স্বাস্থ্য সচেতনতা সপ্তাহ উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত

দুলাল শিকদার: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে (সিএমপি) মানসিক স্বাস্থ্য সচেতনতা সপ্তাহ-২০২৬ উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) সকাল ১১টায় নগরীর লালদীঘিস্থ সিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। বিভাগীয় পুলিশ হাসপাতাল, চট্টগ্রামের উদ্যোগে এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগ বিদ্যা বিভাগের সার্বিক সহযোগিতায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী।

সভায় পুলিশ সদস্যদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা, মানসিক চাপ মোকাবিলা, মানসিক সুস্থতা বজায় রাখা এবং মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি পুলিশ সদস্যদের জন্য প্রয়োজনীয় মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং এ বিষয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় বক্তারা মানসিক স্বাস্থ্য সুরক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণ এবং সংশ্লিষ্ট বিভাগগুলোর মধ্যে সমন্বয় জোরদারের প্রয়োজনীয়তা তুলে ধরেন। মানসিক স্বাস্থ্যসংক্রান্ত সচেতনতামূলক কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে পুলিশ সদস্যদের কর্মদক্ষতা ও সার্বিক সুস্থতা বজায় রাখার বিষয়েও আলোচনা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. ফেরদৌস আলী চৌধুরী, উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শেখ শরীফুল ইসলাম এবং উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ ছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগ বিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. পঞ্চানন আচার্য, বিভাগীয় পুলিশ হাসপাতাল, চট্টগ্রামের তত্ত্বাবধায়ক এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের প্রতিনিধিরা সভায় অংশ নেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button