প্রশাসন

প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর: নিরাপত্তা নিশ্চিতে সিএমপির ব্রিফিং প্যারেড

মুহাম্মদ জুবাইর: প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ অক্টোবর) বিকেল ৩টায় নগরীর দামপাড়া পুলিশ লাইন্স মাঠে এ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার হাসান মোঃ শওকত আলী। ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সতর্কতা, দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়।

এ সময় নিরাপত্তা ব্যবস্থাপনায় বিভিন্ন ইউনিটের মধ্যে সমন্বয়, শৃঙ্খলা বজায় রাখা এবং অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের ওপর গুরুত্বারোপ করেন সিএমপি কমিশনার। সফরকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং দায়িত্ব পালনে সর্বোচ্চ পেশাদারিত্ব নিশ্চিত করার বিষয়েও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

ব্রিফিং প্যারেডে উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. ফেরদৌস আলী চৌধুরী, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. হাবিবুর রহমান প্রাং, উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শেখ শরীফুল ইসলাম এবং উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদসহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন ও নিরাপদ করতে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের প্রয়োজনীয় প্রস্তুতি, সমন্বয় এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্ব দেওয়া হয় ব্রিফিং প্যারেডে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button