চট্টগ্রামপ্রশাসন

চট্টগ্রামের চকবাজারে ‘সাতকানিয়া ভাত ঘর’ মোবাইল কোর্ট, জরিমানা ১০ হাজার টাকা

মুহাম্মদ জুবাইর

চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকায় অবস্থিত ‘সাতকানিয়া ভাত ঘর’এ মোবাইল কোর্ট পরিচালনা করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (০৫ মার্চ ২০২৬) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোনিয়া হক-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে দেখা যায়, প্রতিষ্ঠানটির রান্নাঘর ও কাঁচামাল সংরক্ষণাগারে তেলাপোকা ও ইঁদুরের ব্যাপক প্রাদুর্ভাব রয়েছে এবং ফ্লোর ছিল স্যাঁতসেঁতে। এসব অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত করা হচ্ছিল।
এছাড়া খাদ্যকর্মীদের স্বাস্থ্য সনদ না থাকা এবং জিলাপি তৈরিতে অননুমোদিত ও মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর রাসায়নিক হাইড্রোজ ব্যবহারের প্রমাণ পাওয়া যায়।
এসব অনিয়মের কারণে প্রতিষ্ঠানটির মালিকপক্ষকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

মোবাইল কোর্ট কার্যক্রমে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চট্টগ্রাম জেলা ও মেট্রোপলিটন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, চট্টগ্রাম সিটি করপোরেশন অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক এবং চকবাজার থানা, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)-এর একটি দল সহযোগিতা করে।
জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

তবে নিয়মিত অভিযান পরিচালনা করা হলেও এখনো পুরোপুরি থামানো যাচ্ছে না ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদন। সচেতনতা বৃদ্ধি, কঠোর নজরদারি এবং নিয়মিত মনিটরিং বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button