আইন-শৃঙ্খলা

জঙ্গল সলিমপুর আলিনগরে পুলিশ সুপারের সরেজমিন পরিদর্শন,সন্ত্রাস ও অপরাধ দমনে কঠোর বার্তা

মুহাম্মদ জুবাইর

মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন এর নেতৃত্বে আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে জঙ্গল সলিমপুর ও আলিনগর এলাকায় স্থাপিত অস্থায়ী পুলিশ ক্যাম্প পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশ এর চট্টগ্রাম জেলা পুলিশ সুপার।

১১ মার্চ ২০২৬ তিনি এসব এলাকায় সরেজমিনে গিয়ে পুলিশ ক্যাম্পসমূহ পরিদর্শন করেন এবং দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের সঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা ও চলমান পুলিশি কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন।এ সময় তিনি দায়িত্বপ্রাপ্ত সদস্যদের পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন এবং অপরাধ দমনে আরও তৎপর থাকার নির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনের অংশ হিসেবে পুলিশ সুপার স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন।তিনি এলাকার বাসিন্দাদের বিভিন্ন সমস্যা, সুবিধা-অসুবিধা এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।

স্থানীয়রা তাদের মতামত তুলে ধরেন এবং এলাকায় পুলিশের নিয়মিত টহল ও ক্যাম্প স্থাপনের ফলে নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হয়েছে বলে জানান।

মতবিনিময় সভায় পুলিশ সুপার বলেন, জঙ্গল সলিমপুর এলাকায় কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বা অপরাধমূলক কার্যক্রম বরদাশত করা হবে না। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চট্টগ্রাম জেলা পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, জঙ্গল সলিমপুর ও আলিনগর এলাকার জনগণকে আইনসম্মত যেকোনো কার্যক্রমে পুলিশ সর্বাত্মক সহযোগিতা করবে। পাশাপাশি এলাকায় সরকারি উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নে পুলিশ প্রয়োজনীয় সহায়তা দেবে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সবসময় পাশে থাকবে।

এ সময় তিনি কোনো মহল বা চক্রান্তকারী গোষ্ঠীর অপপ্রচার ও বিভ্রান্তিকর বক্তব্যে বিভ্রান্ত না হওয়ার জন্য এলাকাবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান। পুলিশ সুপার আরও জানান, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত টহল, গোয়েন্দা তৎপরতা এবং বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

স্থানীয় জনগণ পুলিশ সুপারের এ পরিদর্শনকে স্বাগত জানিয়ে বলেন, পুলিশ ক্যাম্প স্থাপন ও নিয়মিত টহলের কারণে আগের তুলনায় এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা জানিয়ে তারা আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button