চট্টগ্রাম বিভাগ
রাঙামাটিতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

রাঙ্গামাটি জেলা প্রতিনিধি: রাঙামাটিতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন রাঙামাটিতে স্ত্রী শেফালি চাকমাকে হত্যার দায়ে স্বামী আদাইধন চাকমাকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন রাঙামাটি জেলা ও দায়রা জজ আদালত। বুধবার দুপুর ১টায় রাঙামাটি জেলা ও দায়রা জজ মো. আহসান তারেখ এ দণ্ডাদেশ প্রদান করেন।
মামলার এজাহারে জানা যায়, ২০২৩ সালের ২৪ আগস্ট রাঙামাটি বরকল উপজেলার শুবলং ইউনিয়নের পিপড়াছড়ি গ্রামে চার সন্তানের জননী শেফালি চাকমাকে পারিবারিক কলহের জেরে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করেন তার স্বামী আদাইধন চাকমা। এ ঘটনার পর শেফালি চাকমার চাচা কিরণ বিকাশ চাকমা বাদী হয়ে বরকল থানায় অভিযুক্তের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।



