আইন ও বিচারচট্টগ্রামচট্টগ্রাম বিভাগবরিশাল বিভাগবাংলাদেশহত্যাকান্ড

স্ত্রী হত্যা মামলার মূল আসামী ঘাতক স্বামী মোঃ ফরহাদ পহলান এবং তার সহযোগী আব্দুর রব পহলান‘কে র‌্যাব-৭, চট্টগ্রাম এবং র‌্যাব-৮, বরিশাল এর যৌথ আভিযানিক দল কর্তৃক গ্রেফতার।

এম এ মান্নান: নিহত ভিকটিম মোছাঃ আছিয়া আক্তার(২৩) বরগুনা জেলার তালতলী থানার মৌরভী পাড়া গ্রামের বাসিন্দা। ভিকটিমের সাথে মোঃ ফরহাদ পহলান এর অনুমান ৬ বছর পূর্বে বিয়ে হয় এবং তাদের ঔরশে দুই ছেলে সন্তান আছে। মোঃ ফরহাদ পহলান ও তার পরিবার ভিকটিম আছিয়া আক্তারের সাথে বিবাহের পর থেকেই যৌতুক দাবি করে নানান ভাবে শারিরীক নির্যাতন করত। গত ০৬ মার্চ ২০২৬ ইং তারিখ আনুমানিক রাত ১২০০ ঘটিকায় মোঃ ফরহাদ পহলান ভিকটিমের পিতাকে ফোন দিয়ে বলে আপনার মেয়ে গলায় ফাস দিয়ে মারা গেছে। পরে ভিকটিমের পিতা ও স্বজনরা মেয়ের শশুর বাড়ি বরগুনা জেলার তালতলী থানার অংকুজান পাড়া এলাকায় উপস্থিত হয়ে তার মেয়েকে বারান্দায় শুয়ানো অবস্থায় আছে ও ভিকটিমের গলাসহ বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখতে পায়। পরবর্তীতে স্থানীয় লোকজন ও থানা পুলিশ সহযোগীতায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিমকে মৃত ঘোষণা করেন।

উক্ত ঘটনায় নিহত ভিকটিমের বাবা হয়ে বরগুনা জেলার তালতলী থানায় ০৫ জনকে এজাহারনামীয় এবং ২/৩ জনকে অজ্ঞাতনামা আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং- নং-৭, তারিখ-০৭/০৩/২০২৬ ইং, ধারা-১১(ক)/৩০ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০।

এরই প্রেক্ষিতে র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বরগুনা জেলার তালতলী থানার মামলা নং-৭, তারিখ-০৭/০৩/২০২৬ ইং, ধারা-১১(ক)/৩০ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০, মামলার ২ নং আসামি আব্দুর রব পহলান এবং ১নং আসামি মোঃ ফরহাদ পহলান চট্টগ্রাম জেলার জোরালগঞ্জ থানা এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ২৪ মার্চ ২০২৬ইং তারিখ আনুমানিক ১৮২৫ ঘটিকা এবং ১৯৩৫ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রাম এবং র‌্যাব-০৮, বরিশাল এর যৌথ আভিযানিক দল চট্টগ্রাম জেলার জোরালগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে পৃথক দুই আসামি আব্দুর রব পহলান (৬০) পিতা- মৃত অহেন পহলান, সং- অংকুজান, থানা- তালতলী, জেলা- বরগুনা এবং আসামি মোঃ ফরহাদ পহলান (৩০) পিতা- আব্দুর রব পহলান, সং- অংকুজান, থানা- তালতলী, জেলা- বরগুন ‘কে গ্রেফতার করতে সক্ষম হয়।  

গ্রেফতারকৃত আসামীদের সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাদেরকে সংশ্লিষ্ট থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button