অন্যান্যঅপরাধআইন ও বিচারকুমিল্লাচট্টগ্রাম বিভাগবাংলাদেশ

চান্দিনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাদক সেবনে ২ যুবকের কারাদণ্ড

কুমিল্লা জেলা প্রতিনিধি : কুমিল্লার চান্দিনা উপজেলায় মাদক সেবনের সময় হাতেনাতে দুই যুবককে আটক করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৫ মার্চ ২০২৬ইং) বিকেলে উপজেলার বেলাশ্বর এলাকার আরএনআর (RNR) সিএনজি পাম্পের পেছনের একটি নির্জন বিলে মাদকবিরোধী এ অভিযান পরিচালিত হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম বেলাশ্বর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মাদক সেবনরত অবস্থায় সোহাগ মিয়া (২৬) ও আমান হোসাইন (২১) নামে দুই যুবককে আটক করা হয়। তাদের কাছ থেকে মাদকদ্রব্যও জব্দ করা হয়েছে। আটককৃতরা উভয়েই বেলাশ্বর এলাকার বাসিন্দা।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চান্দিনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আল নূর। অপরাধ স্বীকার করায় আদালত তাদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।

অভিযানের সময় পুলিশের কাজে বাধা প্রদান ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে পশ্চিম বেলাশ্বর এলাকার আনিসুর রহমান (৩৬) নামে আরও একজনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আল নূর বলেন, “মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। অপরাধীদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button