চট্টগ্রাম বিভাগ

চাঁদপুরে ডিবি পুলিশের অভিযানে মোটরসাইকেল চোরচক্রের ৫ সদস্য গ্রেফতার

মো: রাজন পাটওয়ারী,চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরে অভিযান চালিয়ে মোটরসাইকেল চোরচক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

রোববার (৫ এপ্রিল) বিকেলে শহরের বাবুরহাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের একটি দল। অভিযানে নেতৃত্ব দেন ডিবির উপ-পরিদর্শক (এসআই) বিকাশ চক্রবর্তী।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাবুরহাটের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এ সময় চোরাই মোটরসাইকেলসহ চক্রটির পাঁচ সদস্যকে আটক করা হয়।

চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, জেলার বিভিন্ন এলাকায় চুরি ও ছিনতাই রোধে ডিবি পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button