অন্যান্যচট্টগ্রামচট্টগ্রাম বিভাগদেশ

জামায়াত কর্মীর ওপর বিএনপির হামলা ও দোকান দখল: দায়ীদের গ্রেফতারের দাবি

অপরাধ বিচিত্রা ডেক্সঃ চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন ফয়েজ লেক এলাকায় জামায়াত কর্মী মামুনুল ইসলামের ওপর সশস্ত্র হামলা ও তার ব্যবসা প্রতিষ্ঠানে দখলের অভিযোগ উঠেছে বিএনপি সংশ্লিষ্ট একটি গ্রুপের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে ১৯ এপ্রিল সন্ধ্যা আনুমানিক সাড়ে সাতটার দিকে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপির কয়েকজন নেতাকর্মীর নেতৃত্বে প্রায় ১৫ জনের একটি দল আকস্মিকভাবে মামুনুল ইসলামের ওপর হামলা চালায়। অভিযোগ রয়েছে, রাজিব, হানিফ, সোহেল, রুহুল আমিন ও হেলালের নেতৃত্বে এ হামলা সংঘটিত হয়। হামলাকারীরা ধারালো অস্ত্র নিয়ে তার ওপর ঝাঁপিয়ে পড়ে এবং এলোপাতাড়ি মারধর ও ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। পরে তারা তার মালিকানাধীন দোকানটি দখল করে সেখানে তালা ঝুলিয়ে দেয়।
গুরুতর আহত অবস্থায় মামুনুল ইসলামকে দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর নেতৃবৃন্দ। সংগঠনটির শূরা সদস্য ও আকবরশাহ থানা আমীর অধ্যক্ষ আবদুল হান্নান চৌধুরী এবং সেক্রেটারি মাওলানা রেজাউল করিম এক বিবৃতিতে ঘটনার নিন্দা জানান। তারা বলেন, এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য হুমকি স্বরূপ।
নেতৃবৃন্দ অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনা বন্ধ না হলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে।

জামায়াত, কর্মীর ওপর, বিএনপির, হামলা ও, দোকান দখল:, দায়ীদের, গ্রেফতারের, দাবি,

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button