অন্যান্যবাংলাদেশস্বাস্থ্য

বিগত দুই সরকারের ব্যর্থতায় হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছেঃ স্বাস্থ্য প্রতিমন্ত্রী

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী প্রফেসর ড.এম এ মুহিত বলেছেন, ‘এক সরকারের দুর্নীতি ও অন্তবর্তীকালীন সরকারের ভুল নীতির কারণে দেশে স্বাস্থ্য সেবা ভেঙ্গে পড়েছে। এর ফলে দেশব্যাপী হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে।

সোমবার সকাল ৯ টার দিকে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই সব কথা বলেছেন। স্বাস্থ্য প্রতিমন্ত্রী আরো বলেছেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকনির্দেশনায় দেশের মানুষের স্বাস্থ্য সেবাকে অধিক গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করে আমরা কাজ করে যাচ্ছি। বিগত দুটি সরকারের আমলে শিশুদের জন্য হামের টিকাদানের কোনো ব্যবস্থা করা হয়নি।

তিনি আরো বলেছেন, ‘জাতীয় টিকাদান কর্মসূচির আওতায় সারাদেশে শিশুদের হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। আগামী ১০ মে পর্যন্ত এই কর্মসূচির আওতায় সারাদেশে ১ কোটি ৭৮ লাখ শিশুকে হাম-রুবেলা টিকা দেয়া হবে।’অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রেখেছিলেন ডাঃ মোঃ মাসুদ রানা। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রেখেছিলেন-সিভিল সার্জন ডাঃ মোঃ নুরুল আমিন,উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসফিকা হোসেন,ইউনিসেফের প্রতিনিধি ডাঃ রেজাউর রহমান মিল্টন,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইফুল ইসলাম, সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ,সাবেক পৌর বিএনপির সভাপতি এমদাদুল হক নওশাদ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাসুদ রানা বলেছেন, ‘আগামী ১০ মে পর্যন্ত উপজেলার একটি পৌরসভা ও ১৩ ইউনিয়নের ৭২ হাজার  ৯৫৫ জন শিশুকে হাম-রুবেলার টিকাদান প্রদান করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button