অন্যান্যঅব্যাবস্থাপনাবাংলাদেশ

সিংড়ায় সেচ কাজে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ কৃষকের প্রাণহানি

সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের সিংড়া উপজেলায় কৃষি জমিতে পানি সেচের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সজল (২৪) নামে এক তরুণ কৃষকের মৃত্যু হয়েছে।


সোমবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার চামারী ইউনিয়নের মহিষমারী কাচারীপাড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সজল ওই গ্রামের শহীদ মোল্লার ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিজের কৃষি জমিতে পানি সেচ দেওয়ার জন্য মটর পাম্পে বৈদ্যুতিক সংযোগ দিতে গেলে অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।


ঘটনার সত্যতা নিশ্চিত করে সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম জানান, এটি একটি দুর্ঘটনা। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button