অন্যান্যবরিশাল বিভাগবাংলাদেশ

গৌরনদীতে সেন্ট পিটার ফিলিং স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:স্থানীয় জনসাধারণ ও গৌরনদী ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জনসাধারণসহ আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএন ও) জনাব মোঃ ইব্রাহীম।


এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান, উপজেলা বিএনপির সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান শরীফসহ স্থানীয় বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
প্রাথমিকভাবে জানা গেছে, ফিলিং স্টেশনে তেল সরবরাহের সময় হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। তবে গাড়ির চালকের তাৎক্ষণিক বুদ্ধিমত্তা ও দক্ষতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। আগুন লাগার সঙ্গে সঙ্গেই চালক দ্রুত গাড়িটি ঘুরিয়ে মহাসড়কে নিয়ে আসেন, ফলে আগুন নিয়ন্ত্রণে আনা সহজ হয় বলে ধারণা করছেন স্থানীয়রা।


এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ জানতে তদন্ত চলছে। তেলের পাম্পের ম্যানেজার প্রভুদান জানান প্রায় আনুমানিক ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button