অন্যান্যঅপরাধকুমিল্লাচট্টগ্রাম বিভাগদেশবাংলাদেশবিক্ষোভ

ধর্ষণের বিচার দাবিতে হোমনা উপজেলায় বিক্ষোভ মিছিল

আহসানুজ্জামান সোহেল, [কুমিল্লা]: ১৯ এপ্রিল বেলা ১১টার দিকে উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা উপজেলা পরিষদে এসে একত্রিত হয়ে একটি বিক্ষোভ মিছিল নিয়ে হোমনা থানার সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করে।

এ সময় শিক্ষার্থীদের প্রতিবাদ সভায় অংশ নেন হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া। এ সময় তিনি দ্রুত ধর্ষকদের গ্রেপ্তারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ২৪ ঘণ্টার মধ্যে ধর্ষককে গ্রেপ্তারের সময় বেঁধে দিলে তাদের কর্মসূচি প্রত্যাহার হয়।

মামলার এজাহার অনুসারে জানা যায়, ভুক্তভোগী নারী (১৮) ও তাঁর স্বামীর সাথে হোমনায় থাকেন। গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে তাঁরা একটি অটোরিক্সা যোগে তিতাস উপজেলায় যাওয়ার পথে ওপারচর গ্রামের আশিকুর রহমান (২৪) ও তাঁর ছয়-সাতজন সহযোগী দুটি মোটরসাইকেল নিয়ে তাঁদের পথ রোধ করেন। অভিযুক্ত ব্যক্তিরা দম্পতিসহ অটোরিকশাটিকে জোরপূর্বক একটি নির্জন এলাকায় নিয়ে যান। সেখানে আশিকুর রহমান ও তাঁর দুই সহযোগী ওই নারীকে আটকে রাখেন। অন্যরা তাঁর স্বামী ও অটোচালককে দূরে সরিয়ে নিয়ে যান। এই সুযোগে আশিকুর রহমান ওই গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। পরে তাঁরা দম্পতিকে ছেড়ে দিলে তাঁরা হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেন। পরে তাঁরা হোমনা থানায় মামলা করেন।

এ বিষয়ে হোমনা থানার ওসি টমাস বড়ুয়া বলেন, ‘খবর পাওয়ার পরপরই আমরা আইনি ব্যবস্থা নিয়েছি। ভুক্তভোগী নারী বাদী হয়ে থানায় মামলা করেছেন। তাঁকে ডাক্তারি পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এই ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা ধর্ষণে সহযোগিতার কথা স্বীকার করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button