মহান মে দিবসের মিছিলে হেলাল তালুকদারের নেতৃত্বে দক্ষিণখানের রাজপথ কাঁপানো শোডাউন

হোসনে আরা হীরা (স্টাফ রিপোর্টার) উত্তরা ঢাকা :ঢাকা ‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত’—এই দৃপ্ত অঙ্গীকারকে সামনে রেখে সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে ঐতিহাসিক মহান মে দিবস। শ্রমিকদের অধিকার আদায়ের এই রক্তস্নাত দিনটিতে রাজধানীর পল্টনের রাজপথে এক বিশাল ও সুসংগঠিত মিছিল নিয়ে উপস্থিত হয়েছে দক্ষিণখান থানা বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।
বিশাল বহরে রাজপথ দক্ষিণখান থানা বিএনপি’র বিপ্লবী আহ্বায়ক ও জননেতা জনাব হেলাল তালুকদারের,বলিষ্ঠ নেতৃত্বে আজ পল্টনের কেন্দ্রীয় কর্মসূচিতে যোগ দেয় দক্ষিণখান থানাধীন চারটি ওয়ার্ডের হাজারো নেতাকর্মী। লাল-সবুজ ক্যাপ এবং ব্যানার-ফেস্টুনে সজ্জিত হয়ে তারা শ্রমজীবী মানুষের অধিকারের পক্ষে স্লোগানে স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন।
নেতৃত্বের দৃঢ়তাআন্দোলন ও সংগ্রামের পরীক্ষিত নেতা হেলাল তালুকদার নিজে উপস্থিত থেকে ৪৭, ৪৮, ৪৯ ও ৫০ নং ওয়ার্ডের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে মিছিলটি পল্টনের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করান। তার এই সুশৃঙ্খল ও বিশাল জমায়েত রাজনৈতিক অঙ্গনে দক্ষিণখান বিএনপি’র সাংগঠনিক শক্তির বহিঃপ্রকাশ হিসেবে দেখা দিচ্ছে।
সমাবেশে হেলাল তালুকদারের বজ্রকণ্ঠ উপস্থিত নেতাকর্মী ও গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে হেলাল তালুকদার বলেন: মে দিবস মানেই শোষিতের জয়ের গান। আমরা আজ এখানে এসেছি শ্রমিকের ন্যায্য অধিকার এবং ভাতের লড়াইকে বেগবান করতে। সুস্থ শ্রমিক আর কর্মঠ হাতই গড়ে তুলবে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ। দক্ষিণখান থানা বিএনপি সবসময় মেহনতী মানুষের পাশে ছিল এবং থাকবে।
ঐক্যবদ্ধ চার ওয়ার্ড মিছিলে ৪৭, ৪৮, ৪৯ ও ৫০ নং ওয়ার্ডের সিনিয়র নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। নেতাকর্মীদের ভাষ্যমতে, হেলাল তালুকদারের দক্ষ সাংগঠনিক নির্দেশনায় আজ দক্ষিণখান বিএনপি যেকোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী ও সুসংগঠিত।
শ্রমিক অধিকারের এই লড়াইকে কেবল একদিনের আনুষ্ঠানিকতা নয়, বরং একটি চলমান আন্দোলন হিসেবে প্রতিষ্ঠিত করার প্রত্যয় নিয়ে দক্ষিণখান থানা বিএনপি’র এই শোডাউনটি রাজধানীর রাজপথে এক বিশেষ মাত্রা যোগ করেছে।



