অন্যান্যঅব্যাবস্থাপনাআইন ও বিচারদেশবাংলাদেশ

দখলকৃত জায়গা উদ্ধার: হেলাল তালুকদারের উদ্যোগে স্থানীয়দের স্বস্তি

হোসনে আরা হীরা (স্টাফ রিপোর্টার)উত্তরা ঢাকা : রাজধানীর দক্ষিণখান থানাধীন গোয়ালটেক গণকবরস্থানের বেদখল হয়ে যাওয়া আংশিক জায়গা দখলমুক্ত করার উদ্যোগ নিয়েছেন স্থানীয় ৪৭ নং ওয়ার্ডের জনতার কাউন্সিলর পদপ্রার্থী ও দক্ষিণখান থানা বিএনপি’র আহ্বায়ক জনাব হেলাল তালুকদার।


(২/৫/২০২৬) তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে সঙ্গে নিয়ে সরেজমিনে গণকবরস্থানটি পরিদর্শনে যান। এসময় দখলকৃত জায়গা উদ্ধারকল্পে উপস্থিত সকলের সাথে বিস্তারিত আলোচনা করা হয় এবং সর্বসম্মতিক্রমে একটি চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়।উপস্থিত ব্যক্তিবর্গ উদ্ধার অভিযানে, হেলাল তালুকদারের পাশাপাশি আরও উপস্থিত ছিলেন: এস আই টুটুল যুগ্ম আহ্বায়ক, উত্তরা পূর্ব থানা বিএনপি।দক্ষিণখান ও উত্তরা পূর্ব থানার বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ


এলাকার মুরুব্বি এবং সাধারণ জনতা। আলোচনার সারসংক্ষেপ পরিদর্শনকালে হেলাল তালুকদার বলেন,গণকবরস্থান একটি পবিত্র জায়গা। এখানকার জায়গা দখল করা অত্যন্ত গর্হিত কাজ। জনগণের আমানত রক্ষায় আমরা বদ্ধপরিকর। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে একটি পক্ষ কবরস্থানের কিছু অংশ দখল করে রেখেছিল, যা আজকের এই সময়োপযোগী সিদ্ধান্তের মাধ্যমে দখলমুক্ত হওয়ার পথে।
উপস্থিত সাধারণ জনগণ এবং হেলাল তালুকদার নেতৃবৃন্দের এই সাহসী ও জনকল্যাণমূলক পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button