আইন ও বিচারচট্টগ্রাম

আনোয়ারার আরিফুল ইসলাম মাদকসহ গ্রেফতার

মুহাম্মদ জুবাইর: সিএমপির ডিবি (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ হাবিবুর রহমান প্রাং মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় এবং পুলিশ পরিদর্শক জনাব আনচারুল করিমের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে সঙ্গীয় এসআই ইখতিয়ার উদ্দিন, এসআই শাহজাহান, এএসআই ফারুকসহ অন্যান্য অফিসার ও ফোর্স অংশগ্রহণ করেন। অদ্য ০২/০৫/২০২৬ ইং তারিখে গোপন সংবাদের ভিত্তিতে বায়েজিদ বোস্তামি থানাধীন শেরশাহ উত্তর বাংলা বাজারস্থ শাহিন মেটাল ইন্ডাস্ট্রিজ নামীয় দোকানের সামনে অভিযান পরিচালনা করা হয়।

এসময় মোঃ আরিফুল ইসলাম (২৫), পিতা: মোঃ হেফাজ উদ্দিন, মাতা: মোহছেনা বেগম, সাং:জুইদন্ডী (সিপাহীর বাড়ি), ৬নং ওয়ার্ড, ১১নং জুঁইদন্ডী ইউপি, থানা: আনোয়ারা, জেলা: চট্টগ্রামকে ৩,০০০ (তিন হাজার) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি স্বীকার করে যে, সে কক্সবাজার জেলার বিভিন্ন মাদক উৎস থেকে স্বল্প দামে ইয়াবা সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করছিল। সে আরও জানায়, দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে আসছিল।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বায়েজিদ বোস্তামি থানায় নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button