আইন ও বিচার

সিদ্ধিরগঞ্জে ডিবির অভিযানে ৩ হাজার ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার

নজরুল ইসলাম বাদল: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। শনিবার (২ মে) দিবাগত রাত সোয়া ১টার দিকে মজুমদার টিম্বার ফার্নিচার অ্যান্ড ডোরের সামনে পাকা সড়ক থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. নাহিদ মিয়া (২৫)। তিনি নড়াইল জেলার ডৌয়াতলা এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি বিশেষ দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় নাহিদের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে আটক করা হয়। পরে তার কাছে থাকা একটি প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ লাখ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাহিদ দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জসহ আশপাশের বিভিন্ন জেলায় ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button