আইন ও বিচারকুমিল্লা

ব্রাহ্মণপাড়ায় বোনকে লাথি মেরে হত্যার অভিযোগ ঘাতক ভাই গ্রেফতার

​এম এ মান্নান, (কুমিল্লা): ৪ মে, ২০২৬ ইং​ কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পারিবারিক ঝগড়া থামাতে গিয়ে ভাইয়ের লাথির আঘাতে পারভীন আক্তার (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত ঘাতক ভাই মোঃ নাছির উদ্দিনকে (৫৫) গ্রেফতার করেছে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ। ​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল ৩ মে ২০২৬ তারিখ (রবিবার) সকাল আনুমানিক ৮:৩০ ঘটিকার সময় ব্রাহ্মণপাড়া থানাধীন ১নং মাধবপুর ইউনিয়নের মিরপুর গ্রামের (মন্ত্রীর বাড়ির পাশে) নাছির উদ্দিনের বসত ঘরে এই ঘটনা ঘটে।

​পারিবারিক বিষয় নিয়ে নাছির উদ্দিনের সাথে তার ভাগিনা মোঃ ইয়াছিন (১৬)-এর কথা কাটাকাটি ও ঝগড়া শুরু হয়। এসময় নাছিরের বোন মোসাঃ পারভীন ঝগড়া থামাতে এগিয়ে গেলে নাছির উদ্দিন ক্ষিপ্ত হয়ে তার বোনের তলপেটে সজোরে লাথি মারেন। এতে পারভীন আক্তার তাৎক্ষণিক মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
​পুলিশি তৎপরতা ও আইনগত ব্যবস্থা ​ঘটনার খবর পেয়ে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি)-এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আল আমিন ও সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে অভিযুক্ত আসামি মোঃ নাছির উদ্দিনকে গ্রেফতার করেন।

নাছির ওই গ্রামের মৃত এরশাদ মিয়ার ছেলে। ​এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানায় দণ্ডবিধির ৩০২ ধারায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে (এফআইআর নং-৫, তারিখ: মে ২০২৬)। পারিবারিক কলহের জেরে এই মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। সংবাদ পাওয়ার পরপরই আমরা অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করেছি।

মামলার যাবতীয় আইনি প্রক্রিয়া শেষে আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button