১৭.৫ লাখ টাকার ‘ক্রিস্টাল আইস’সহ দুই মাদক কারবারি গ্রেফতার
মুহাম্মাদ জুবাইর: চট্টগ্রাম মহানগরে মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেয়েছে সিএমপি’র ডিবি (উত্তর) বিভাগ। টিম-৩১ এর এক দুঃসাহসিক অভিযানে ১৭৫ (একশত পচাত্তর) গ্রাম ভয়ংকর মাদক ‘ক্রিস্টাল আইস’সহ ০২ (দুই) জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
ডিবি (উত্তর) বিভাগের পুলিশ পরিদর্শক মোঃ আফতাব হোসেনের নেতৃত্বে টিম-৩১ এর অফিসার ফোর্স ইং ০৪/০৫/২০২৬ ইং তারিখ মহানগর এলাকায় বিশেষ অভিযান ডিউটি পালনকালে পাঁচলাইশ থানাধীন ২নং গেইট এলাকায় অবস্থান করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ফিনলে স্কয়ার ভবনের ৭ম তলায় ‘ক্রিয়েটর্স হাব’-এর ভিতরে দুইজন ব্যক্তি অবৈধ মাদক ‘ক্রিস্টাল আইস’ বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
উক্ত সংবাদের ভিত্তিতে টিম-৩১ এর অফিসার ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হলে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিদ্বয় কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় আভিযানিক টিম তাদের আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে তাদের হেফাজত হতে মোট ১৭৫ (একশত পচাত্তর) গ্রাম সাদা রঙের ক্রিস্টাল আইস উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১৭,৫০,০০০/- (সতের লক্ষ পঞ্চাশ হাজার) টাকা।
গ্রেফতারকৃত আসামিদ্বয়ের নাম-ঠিকানা জিজ্ঞাসাবাদে জানা যায় ০১। মোঃ সাজ্জাদুল রহমান সাকিব (২৭), পিতা-মোঃ সেলিম, মাতা-সুলতানা রাজিয়া, সাং-ফটিকছড়ি পৌরসভা, ০৫নং ওয়ার্ড, পরান চৌধুরীর বাড়ী, থানা-ফটিকছড়ি, জেলা-চট্টগ্রাম, বর্তমানে-শীতলঝর্ণা আবাসিক, ০২নং রোড, তৌহিদ ম্যানশন ২য় তলা, থানা-বায়েজিদ বোস্তামী, সিএমপি, চট্টগ্রাম; ০২। মোঃ আবু ফয়সাল (২৬), পিতা-মৃত ফজলুর রহমান, মাতা-জারিয়া বেগম, সাং-শাহনগর, সমতুল ফকিরের বাড়ী, ৬নং ওয়ার্ড, ১৩নং লেলাং ইউপি, থানা-ফটিকছড়ি, জেলা-চট্টগ্রাম, বর্তমানে-আমানবাজার, বিআরটিসির পাশে, শরীফ টাওয়ার, থানা-হাটহাজারী, জেলা-চট্টগ্রাম।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা আরও জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য ফটিকছড়ি এলাকার এক ওমান প্রবাসী মাদক কারবারি চক্রের মাধ্যমে সংগ্রহ করে উক্ত স্থানে ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিল।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



