নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম জেলায় পুলিশ প্রশাসনে গুরুত্বপূর্ণ রদবদল আনা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর অধীনে বাংলাদেশ পুলিশ, পুলিশ সুপারের কার্যালয়, চট্টগ্রাম থেকে জারি করা এক অফিস আদেশে একাধিক পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) কে জনস্বার্থে বিভিন্ন থানা ও ইউনিটে বদলি করা হয়েছে। গত ০৪ মে ২০২৬ ইং তারিখে জারি হওয়া এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
অফিস আদেশ অনুযায়ী, আব্দুল জলিল, বিপি নং-৭৯০৬১১১২৫২, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র), যিনি অফিসার ইনচার্জ হিসেবে লোহাগাড়া থানায় কর্মরত ছিলেন, তাকে সাতকানিয়া সার্কেল অফিস, চট্টগ্রামে বদলি করা হয়েছে।
অন্যদিকে, এস এম দিদারুল ইসলাম সিকদার, বিপি নং-৮০০৬১৪৬৫৪৩, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র), যিনি ডিএসবি, চট্টগ্রামে কর্মরত ছিলেন, তাকে অফিসার ইনচার্জ হিসেবে চন্দনাইশ থানায় পদায়ন করা হয়েছে।
এছাড়া, মো: ইলিয়াছ খান, পিপিএম, বিপি নং-৭২৯২০৪৩০১৮, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র), যিনি অফিসার ইনচার্জ হিসেবে চন্দনাইশ থানায় দায়িত্ব পালন করছিলেন, তাকে ডিএসবি, চট্টগ্রামে বদলি করা হয়েছে।
একই আদেশে মোহাম্মদ আব্দুল্লাহ, বিপি নং-৮২১১১৩৫৮৪৫, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র), যিনি জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চট্টগ্রামে কর্মরত ছিলেন, তাকে অফিসার ইনচার্জ হিসেবে লোহাগাড়া থানায় দায়িত্ব প্রদান করা হয়েছে।
পুলিশ সুপার, চট্টগ্রাম মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন স্বাক্ষরিত এ আদেশে উল্লেখ করা হয়েছে, প্রশাসনিক স্বচ্ছতা ও কার্যকারিতা বৃদ্ধির লক্ষ্যে এ বদলিগুলো জনস্বার্থে করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এই রদবদলের ফলে মাঠপর্যায়ে পুলিশের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।



