আইন-শৃঙ্খলাকুমিল্লা

কুমিল্লার মেঘনা উপজেলার মানিকার চর এলাকায় প্রাইভেটকার তল্লাসি করে ষাট কেজী গাজাঁ উদ্ধার

আহসানুজ্জামান সোহেল, কুমিল্লা দক্ষিণ প্রতিনিধি: কুমিল্লার মেঘনা উপজেলার মানিকার চর এলাকায় প্রাইভেটকার তল্লাসি করে ঢাকা মেট্রো গ- ১৮-৯৩৯০ নাম্বার প্লেট সম্বলিত টয়োটা এক্সিও নিউ মডেল গাড়ী হতে হোমনা থানা পুলিশ ষাট কেজী গাজাঁ উদ্ধার করে, অভিযানের সময় পুলিশের ধাওয়া খেয়ে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। ১২ই মে সকাল ১০ ঘটিকায় হোমনা থেকে পালিয়ে যাওয়ার সময় মেঘনা উপজেলার মানিকাচর থেকে এই গাজাঁ উদ্ধার করে হোমনা থানা পুলিশের একটি বিশেষ টিম।

মাদকবিরোধী অভিযানের নিয়মিত কার্যক্রমের অংশ হিসাবে কুমিল্লার হোমনা উপজেলার সাদ্দাম বাজার এলাকায় অস্থায়ী চেকপোষ্ট এ বিভিন্ন গাড়ী তল্লাসী কার্যক্রম চলাকালে একটি প্রাইভেট কারকে থামানোর সংকেত দিলে প্রাইভেট কার এর চালক সংকেত অমান্য করে হোমনা থেকে মেঘনা থানার দিকে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় অভিযানে অংশ নেয়া হোমনা থানার এস আই মোসলেহ উদ্দিন ও এ এস আই আমিরুল ইসলাম তাদের সঙ্গীয় ফোর্স নিয়ে ধাওয়া করে মেঘনা উপজেলার মানিকারচর এলাকায় গিয়ে তাদের আটক করে। এ সময় গাড়ী ফেলে চালক পালিয়ে যায়। পরে গাড়ী তল্লাশী করিয়া প্রাইভেট কার এর পিছনের বেগডালা খুলে ষাট কেজী গাজাঁ উদ্ধার করে।
শেষ খবর পাওয়া পর্যন্ত হোমনা থানার পুলিশ সূত্র থেকে জানা যায় এই বিষয়ে মামলার করার প্রক্রিয়া চলমান আছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button