দেশ

বেতন ও পাওনা আদায়ের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করলেন আইটিভি’র কর্মী আলম শরীফ সরকার

নিজস্ব প্রতিবেদক: সংবাদ মাধ্যম ‘আইটিভি’-তে দীর্ঘদিন কাজ করেও নিজের ন্যায্য পাওনা ও বেতন থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলেছেন আলম শরীফ সরকার। পাওনা আদায়ে ব্যর্থ হয়ে তিনি এখন মাননীয় প্রধানমন্ত্রী এবং দেশবাসীর নিকট সাহায্যের আবেদন জানিয়েছেন।

আলম শরীফ সরকার জানান, আইটিভি কর্তৃপক্ষ তাকে মাসিক ২০ হাজার টাকা বেতন এবং বিভিন্ন দায়িত্ব পালনের বিপরীতে পাওনা পরিশোধের প্রতিশ্রুতি দিয়ে কাজে নিযুক্ত করেছিল। তবে দীর্ঘ সময় অতিবাহিত হলেও তাকে কোনো অর্থ প্রদান করা হয়নি। তিনি বলেন, “আমি শুধু আমার হাড়ভাঙা শ্রমের ন্যায্য মজুরি ও পাওনাটুকু ফিরে পেতে চাই। আমি গুছিয়ে কথা বলতে পারি না, তাই আমার কথায় কোনো ভুল হলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।”

তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষটির সত্যতা যাচাই করে দ্রুত পাওনা বুঝিয়ে দেওয়ার ব্যবস্থা করার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন। বর্তমানে তিনি জীবিকার তাগিদে ঢাকায় তার বড় বোনের বাসায় অবস্থান করছেন এবং চরম অনিশ্চয়তার মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন।

আবেদনকারীর পরিচয়:
নাম: আলম শরীফ সরকার
পিতা: দ্বীন মোহাম্মদ সরকার
স্থায়ী ঠিকানা: গ্রাম: চর রামরার কান্দি, ওয়ার্ড নং: ৬, ইউনিয়ন: দারুল আমান, থানা: ডামুড্যা, জেলা: শরীয়তপুর।

আলম শরীফ সরকার তার পাওনা আদায়ের মাধ্যমে ন্যায়বিচার পাওয়ার জন্য সরকার প্রধানের বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button