দেশ

রাজাপুরে ভেকুর ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্র্যাক কর্মী নিহত

মুহাম্মাদ আরিফুর রহমান রণি: ঝালকাঠির রাজাপুরে সড়ক দুর্ঘটনায় সিহাব উদ্দীন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার সকালে বরিশাল-ভাণ্ডারিয়া আঞ্চলিক মহাসড়কের রাজাপুর উপজেলার বলাইবাড়ী গ্রামের খোন্নারবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ​নিহত সিহাব উদ্দীন বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া এলাকার মাকসুদুর রহমানের ছেলে। তিনি বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের (BRAC) কর্মী হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সিহাব উদ্দীন ঈদের ছুটিতে ভাণ্ডারিয়া থেকে মোটরসাইকেলে করে নিজের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে রাজাপুরের খোন্নারবাড়ী এলাকায় পৌঁছালে সড়কের পাশ থেকে হঠাৎ একটি ভেকু (মাটি কাটার যন্ত্র) মূল সড়কে উঠে আসে এবং মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়ক থেকে ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহত সিহাবের সহকর্মী ও স্বজনরা ঘটনাস্থলে এসে ভিড় জমান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে এবং মরদেহ উদ্ধার করে।

​রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তবে ঘটনার পরপরই ভেকু চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button