সংগঠন

জাতীয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফাউন্ডেশন থেকে রিয়াজ মোর্শেদ মাসুদকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
১৪ জুন,২০২৬ রবিবার বিকেল ৪ টায় লাকসাম খান্দানী মার্কেটস্থ ফাউন্ডেশনের অস্থায়ী কার্যালয়ে কার্যনির্বাহী সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র নির্বাহী সদস্য, দৈনিক মুক্তখবর পত্রিকার লাকসাম প্রতিনিধি আবুল হোসেন বাবুল।
ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলা কাগজ ও দৈনিক শিরোনাম পত্রিকা প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর আলম এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নূরে আলম মানিক,সহ অর্থ সম্পাদক মোঃ খোরশেদ আলম, ক্র‍ীড়া সম্পাদক মামুন আলম রিপন, জেলার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আজহারুল ইসলাম আজহার, অর্থ সম্পাদক রবিউল হোসেন সবুজ, দপ্তর সম্পাদক আহসান উল্লাহ রাজু, সহ দপ্তর সম্পাদক মোঃ সালামত উল্লাহ, সহ ক্র‍ীড়া সম্পাদক রিয়াদ হোসেন, প্রচার সম্পাদক রিপন হোসেন সহ ফাউন্ডেশনের সদস্যগন উপস্থিত ছিলেন।

সভায় আলোচনা ও পর্যালচনা করে ফাউন্ডেশন বিরোধী কর্মকান্ড ও বিভিন্ন সময় সাংবাদিকদের নামে মিথ্যা অপপ্রচার করে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করায় সর্বসম্মতিক্র‍মে রিয়াজ মোর্শেদ মাসুদকে ফাউন্ডেশনের কুমিল্লা দক্ষিণ জেলার সভাপতি পদ থেকে অব্যহতি প্রদান করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button