বোয়ালমারীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে জুলাই সনদ বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল

মহাব্বত মুন্সী
উপজেলা প্রতিনিধি, বোয়ালমারী:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ফরিদপুরের বোয়ালমারীতে জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ আগস্ট) বিকেলে বোয়ালমারী বাজার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বোয়ালমারী উপজেলার সাবেক আমির মাওলানা শহিদুল ইসলাম, উপজেলা সেক্রেটারি জনাব কামাল উদ্দিন এবং বোয়ালমারী পৌরসভার সেক্রেটারি সৈয়দ সাজ্জাদ আলী,শিবির নেতা অহিদুল ইসলাম। এছাড়াও দলের স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন।
বক্তারা বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের দ্রুত, সুষ্ঠু ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে। তারা এ বিষয়ে সরকারের কার্যকর উদ্যোগ কামনা করেন।
সমাবেশ শেষে উপস্থিত নেতাকর্মীরা উত্থাপিত দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান



