জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে নরসিংদীর মনোহরদীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আজ (১ আগস্ট) শনিবার গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

সারোয়ার জাহান আরিফ (নরসিংদী জেলা প্রতিনিধি)
মনোহরদী বাসস্ট্যান্ডে সালাতুল আসরের পর এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে বিকেল ৫টা ৩০ মিনিটে গণমিছিলটি বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে মনোহরদী বাজার মোড়, পৌর চত্বর ও উপজেলা প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে শেষ হয়।
গণমিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন নরসিংদী জেলা জামায়াতের টিম সদস্য ও সাবেক মনোহরদী উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা মো. জাহাঙ্গীর আলম, মনোহরদী উপজেলা দক্ষিণ জামায়াতের আমির মাওলানা মো. ছানাউল্লাহ, উপজেলা উত্তর জামায়াতের আমির মাওলানা মো. ইকবাল হোসাইন এবং পৌর আমির মোঃ আসাদুজ্জামান নূর প্রমুখ।
বক্তারা তাঁদের বক্তব্যে জুলাই সনদ ও গণভোটের গণরায় দ্রুত বাস্তবায়নের দাবি জানান এবং এ লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। কর্মসূচিতে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, কর্মী, সমর্থক ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। শান্তিপূর্ণ পরিবেশে কর্মসূচি সম্পন্ন হয়।



