পথিকৃত সংস্থা ‘পেইজ’ এর আয়োজনে কুমিল্লায় চাকরি মেলা অনুষ্ঠিত

আহসানুজ্জামান সোহেল (কুমিল্লা): চাকরী প্রত্যাশীদের সঠিক প্রশিক্ষণ দিয়ে উপযুক্ত কর্মসংস্থানের সঙ্গে যুক্ত করার লক্ষ নিয়ে কুমিল্লায় অনুষ্ঠিত হয়েছে জমকালো চাকরি মেলা। ‘পেইজ-ডেভেলপমেন্ট সেন্টার’ এর রেইজ প্রকল্পের আওতায় ‘পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’ এর সহযোগিতায় এই মেলার আয়োজন করা হয়।
১৭ জুন ২০২৬, বুধবার সকাল ৯টা থেকে কুমিল্লা কান্দিরপাড়স্থ টাউন হল ময়দানে এই মেলাটি অনুষ্ঠিত হয়। মেলায় দেশের বহু স্বনামধন্য ও শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান অংশ নেয়।
পেইজ ডেভেলপমেন্ট সেন্টার, কুমিল্লার নির্বাহী পরিচালক মোঃ ইউনুছ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ নুরুল ইসলাম পাটওয়ারী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুব উন্নয়ন অধিদপ্তর এর উপপরিচালক মোঃ ইছহাক,।ডাঃ এ কে এম আব্দুস সেলিম, সভাপতি, পেইজ ডেভেলপমেন্ট সেন্টার এর সভাপতি ডাঃ এ কে এম আব্দুছ সেলিম।
মেলাটি সরেজমিনে ঘুড়ে দেখা যায়, মূলত চাকরিপ্রার্থী এবং নিয়োগকর্তাদের মধ্যে একটি সরাসরি সেতুবন্ধন তৈরি করে। এখানে উপস্থিত হয়ে চাকরিপ্রার্থীরা বিভিন্ন নামী-দামী প্রতিষ্ঠানে সরাসরি ইন্টারভিউ দেওয়ার এবং সিভি (CV) জমা দেওয়ার সুবর্ণ সুযোগ পেয়েছেন।
মেলার মূল আকর্ষণসমূহ ছিল শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের উপস্থিতি দেশের বিভিন্ন খাতের স্বনামধন্য ও প্রতিষ্ঠিত কোম্পানিগুলো এক ছাদের নিচে উপস্থিত হয়ে তাদের কর্মী নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করে।
অভিজ্ঞ পেশাজীবীদের কাছ থেকে তরুণ চাকরিপ্রার্থীরা ক্যারিয়ার বিষয়ক বিভিন্ন দিকনির্দেশনা ও গুরুত্বপূর্ণ পরামর্শ লাভ করেন।
বাস্তবায়নকারী সংস্থা ‘পেইজ ডেভেলপমেন্ট সেন্টার’ আশা প্রকাশ করে যে, এই মেলার মাধ্যমে কুমিল্লার বহু দক্ষ ও যোগ্য বেকার যুবক ও যুবতীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, যা দেশের অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।



