কুমিল্লা

ডা. শাহীন আলমের পিতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, দেবিদ্বার (কুমিল্লা): কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার দেবিদ্বার জেনারেল ডায়াগনস্টিক সেন্টারের স্বত্বাধিকারী ও বিশিষ্ট চিকিৎসক ডা. শাহীন আলমের পরম শ্রদ্ধেয় পিতা মরহুম শফিকুল ইসলাম (শানু মিয়া)-এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

​আজ বুধবার মরহুমের রুহের মাগফিরাত কামনা করে তাঁর নিজ বাসভবনে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মরহুমের সুদীর্ঘ জীবনের নানা সৎ কর্মের কথা স্মরণ করে স্মৃতিচারণ করা হয় এবং পরিবার-পরিজনের পক্ষ থেকে সকলের কাছে দোয়া প্রার্থনা করা হয়।

​উল্লেখ্য, ২০১০ সালের ২৬ জুন গোলাম হোসেন সরকারি গ্রামের নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন মরহুম শফিকুল ইসলাম। পিতার মৃত্যুর পর থেকেই ডা. শাহীন আলম সরকার প্রতিবছরই বাবার স্মরণে মিলাদ মাহফিলের আয়োজনসহ বিভিন্ন মসজিদ, মাদ্রাসায় দান-সদকা ও মানবিক কাজ করে আসছেন। তারই ধারাবাহিকতায় আজ এই স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

​উক্ত দোয়া মাহফিলে এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক, রাজনৈতিক নেতৃবৃন্দ, আত্মীয়-স্বজন এবং বিপুল সংখ্যক চিকিৎসক ও সাংবাদিকসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

​পরিশেষে, মরহুমের আত্মার শান্তি ও মাগফিরাত এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button