কুমিল্লাপ্রশাসন

আপনারা এলাকায় মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করুন বললেন কুমিল্লা কোতোয়ালীর ওসি তৌহিদুল

কুমিল্লা প্রতিনিধি: আমি মাদকের সঙ্গে কোনো লিয়াজোঁ করি না। সে কারণে আমি মাদককে দমন করতে পারব। শুধু দরকার জনগণের সহযোগিতা। এমন দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৈফুল আনোয়ার।

গতকাল শুক্রবার (৩ জুলাই) বিকেলে কুমিল্লা আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের আনন্দপুর উত্তরপাড়ার সচেতন নাগরিকদের উদ্যোগে বাইতুন নূর জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওসি তৌহিদল আনোয়ার বলেন, একটি এলাকায় যদি ৪ থেকে ৫ জন মাদক ব্যবসায়ী বা মাদকসেবী থাকে, তাহলে পুরো এলাকাই ধ্বংসের দিকে চলে যায়। মাদকসেবীর সংখ্যা বাড়লে চুরি, ছিনতাইসহ বিভিন্ন ধরনের অপরাধও বেড়ে যায়। তাই মাদকের বিরুদ্ধে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, আপনারা এলাকায় মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করুন। প্রথমে তাদের সতর্ক করুন। একবার সতর্ক করার পরও যদি তারা না শোনে, তাহলে আমাদের কাছে তাদের তালিকা দিন। আমরা একজন একজন করে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করব। এক মাসে না হলে দুই মাসে, দুই মাসে না হলে এক বছরেও হলেও মাদক নির্মূলের কাজ চলবে।

তিনি জনগণের উদ্দেশে বলেন, মাদক নির্মূলে পুলিশের একার পক্ষে সফল হওয়া সম্ভব নয়। জনগণের সহযোগিতা থাকলে অবশ্যই মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।

সাবেক মেম্বার জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার আনেয়ার, নেছার উদ্দিন মজুমদার, শহিদুল ইসলাম, পলাশ মেম্বার, আনোয়ার হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, তরুণ সমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে পরিবার, সমাজ, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরও মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

সমাবেশে এলাকার গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং বিপুলসংখ্যক স্থানীয় বাসিন্দা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button