নবীগঞ্জে হত্যা মামলার পলাতক আসামির সঙ্গে ওসির ছবি ভাইরাল

হবিগঞ্জ জেলার প্রতিনিধি: হবিগঞ্জ জেলার নবীগঞ্জে হত্যা মামলার পলাতক আসামী ও বিভিন্ন কর্মকাণ্ডে বিতর্কিত হিসেবে পরিচিত নুরুল আমিনের সঙ্গে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)এর একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবিটি প্রকাশের পর স্থানীয়দের মধ্যে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রের দাবি, নুরুল আমিন একটি হত্যা মামলার পলাতক আসামী। এছাড়াও বিভিন্ন সময় তাকে ঘিরে নানান বিতর্কের অভিযোগ উঠেছে। এমন একজন ব্যক্তির সঙ্গে থানার দায়িত্বশীল কর্মকর্তার ছবি প্রকাশ পাওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই,
এ বিষয়ে স্থানীয় সচেতন মহল বলছেন, যদি ছবিটি সাম্প্রতিক হয়ে থাকে, তবে বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা জনসম্মুখে তুলে ধরা উচিত। একই সঙ্গে পলাতক আসামীকে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিও জানিয়েছেন তারা।
তবে এ বিষয়ে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কিংবা নুরুল আমিনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
বিস্তারিত নিউজে।



