দেশ

ফুলপুরে মউকের নব নিযুক্ত চেয়ারম্যান মোতাহার হোসেনকে সংবর্ধনা

সোহাগ মিয়া, হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক) নব নিযুক্ত চেয়ারম্যান ও জেলা উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদারকে সংবর্ধনা দিয়েছে ফুলপুর উপজেলা প্রশাসন।

শুক্রবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইউসুফ। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি মোঃ শফিকুল ইসলাম এবং ফুলপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ হোসেন। এছাড়া উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবর্ধিত অতিথি মোতাহার হোসেন তালুকদার তার বক্তব্যে ময়মনসিংহের সুষম উন্নয়ন ও ফুলপুরের অবকাঠামোগত উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি নগর পরিকল্পনা বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইউসুফ নব নিযুক্ত চেয়ারম্যানকে ফুল দিয়ে বরণ করে নেন এবং মউকের মাধ্যমে অঞ্চলের উন্নয়ন ত্বরান্বিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button