বড়বাড়ি পশুর হাটে লটারি ড্র, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

হানিফ পাঠান, গাজীপুর :গাজীপুরের বড়বাড়ি এলাকায় কোরবানির গরু-ছাগলের হাট উপলক্ষে জমজমাট লটারি ড্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ১৯ জুন বাদ মাগরিব ৩৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল আউয়াল সরকারের কার্যালয়ে হাটে অংশগ্রহণকারী ক্রেতাদের মধ্য থেকে নির্বাচিত সৌভাগ্যবান ১০জন বিজয়ীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেন আব্দুল আউয়াল সরকার সহ হাট পরিচালনা কমিটির সদস্যবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে লটারির প্রথম পুরস্কার হিসেবে একটি ফ্রিজ এবং দ্বিতীয় পুরস্কার হিসেবে একটি এলইডি টেলিভিশন প্রদান করা হয়। এছাড়াও ডিনার সেট, ইলেকট্রিক আয়রনসহ মোট ১০টি আকর্ষণীয় পুরস্কার বিজয়ীদের মাঝে বিতরণ করা হয়।
এসময় হাট পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। উপস্থিত অতিথিরা সফল ও সুশৃঙ্খলভাবে হাট পরিচালনার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
আব্দুল আউয়াল সরকার বলেন, “বড়বাড়ি হাটকে আরও জনবান্ধব ও সেবামুখী করতে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।”
বিজয়ীদের প্রাণবন্ত অংশগ্রহণ ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।



