দেশ

ছাতকে ২৬৬ কোটি টাকার সড়ক উন্নয়ন কাজ শুরু হচ্ছে, পরিদর্শনে এমপি মিলন

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক পৌর এলাকায় প্রায় ২৬৬ কোটি টাকা ব্যয়ে সড়ক উন্নয়ন কাজ শিগগিরই শুরু হতে যাচ্ছে। এর মধ্যে পৌর এলাকায় প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে ফোরলেন সড়ক নির্মাণ এবং সিলেট-ছাতক-দোয়ারাবাজার সড়কের গোবিন্দগঞ্জ পয়েন্ট থেকে ছাতক বাজার পর্যন্ত প্রায় ১৬৬ কোটি টাকা ব্যয়ে সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন কাজ বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) উন্নয়ন প্রকল্পের সম্ভাব্য কাজস্থল পরিদর্শন করেন সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন। এ সময় তাঁর সঙ্গে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী হাফিজুর রহমান, উপবিভাগীয় প্রকৌশলী (সওজ-ছাতক) শাহাদাৎ হোসেন, উপবিভাগীয় প্রকৌশলী সাজিদুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন বলেন, ছাতক পৌর এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে ফোরলেন সড়ক নির্মাণ এবং গোবিন্দগঞ্জ থেকে ছাতক পর্যন্ত সড়ক উন্নয়ন কাজ দ্রুত টেন্ডার প্রক্রিয়ার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, ছাতক-দোয়ারাবাজার অঞ্চলের উন্নয়নে দুটি সেতুসহ আরও প্রায় ২৫০ কোটি টাকার সড়ক উন্নয়ন প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে এলাকার যোগাযোগ ব্যবস্থা আরও আধুনিক ও গতিশীল হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button