চট্টগ্রাম বিভাগ

লাকসামে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, গ্রামীণ উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান

মোঃ খোরশেদ আলম: কুমিল্লার লাকসামে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, গাছের চারা ও ক্ষুদ্রঋণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ জুলাই) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), লাকসামের যৌথ আয়োজনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নার্গিস সুলতানা।

আলোচনা সভায় বক্তারা বলেন, গ্রামীণ উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং টেকসই অর্থনৈতিক অগ্রগতিতে পল্লী উন্নয়নের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি আধুনিক, সমৃদ্ধ ও স্বনির্ভর গ্রাম গড়ে তুলতে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সৈয়দ ইয়াছিন আরাফাত, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদল, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ভাইস চেয়ারম্যান ও পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম, পৌরসভা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল হোসেন মিলন, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর কর্মকর্তা-কর্মচারী, সমবায় সংগঠনের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শেষে উপকারভোগীদের মাঝে গাছের চারা ও ক্ষুদ্রঋণ বিতরণ করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button