চট্টগ্রাম বিভাগ

বিশ্ব জনসংখ্যা দিবসে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ হিসেবে স্বীকৃতি পেল আজগরা ইউনিয়ন পরিষদ

মোঃ খোরশেদ আলম: বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে কুমিল্লা জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ হিসেবে সম্মাননা স্মারক পেয়েছে লাকসাম উপজেলার আজগরা ইউনিয়ন পরিষদ।

সোমবার (১৩ জুলাই) বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজিত অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়। পরিবার পরিকল্পনা কার্যক্রম বাস্তবায়ন, জনসচেতনতা বৃদ্ধি, মাতৃ ও শিশুস্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং জনবান্ধব সেবাদানে অবদানের স্বীকৃতিস্বরূপ আজগরা ইউনিয়ন পরিষদকে এ সম্মাননায় ভূষিত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা পরিষদের প্রশাসক নার্গিস সুলতানা। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমা এবং উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সৈয়দ ইয়াছিন আরাফাত।

আজগরা ইউনিয়ন পরিষদের পক্ষে সম্মাননা স্মারক গ্রহণ করেন ইউনিয়ন সচিব রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জনসংখ্যা ব্যবস্থাপনা, পরিবার পরিকল্পনা সেবা সম্প্রসারণ এবং স্থানীয় পর্যায়ে সুশাসন ও জনসেবার মানোন্নয়নে আজগরা ইউনিয়ন পরিষদ উল্লেখযোগ্য ভূমিকা রেখে আসছে। এ স্বীকৃতি ইউনিয়ন পরিষদের দায়িত্বশীল কার্যক্রমের মূল্যায়ন এবং ভবিষ্যতে আরও কার্যকর জনসেবা নিশ্চিত করতে উৎসাহ জোগাবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।

জেলা পর্যায়ের এ স্বীকৃতি অর্জনে আজগরা ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে সন্তোষের অনুভূতি দেখা গেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button